রবিবার, ১২ অক্টোবর, ২০১৪

ধর্ষণের পর শ্বাসরোধে শিশুকে হত্যা


টেলিভিশন দেখানোর জন্য ডেকে নিয়ে সিরাজগঞ্জে রিতু (৭) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

সে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের কৃষক নজরুল ইসলামের মেয়ে এবং শিবনাথপুর ও পশ্চিম মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। 

এ ঘটনার পর ধর্ষকের শাস্তি দাবীতে বিক্ষুব্ধ জনতা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে এবং ধর্ষকের বসতবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংবাদ পেয়ে দুপুরে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

নিহতের বাবা নজরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় টেলিভিশন দেখানো কথা বলে পাশের বাড়ির আব্দুল খালেকের ছেলে বিবাহিত নুর ইসলাম (২৩) আমার মেয়ে রিতুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর এলাকায় মাইকিং করেও রাতে মেয়েকে খুজে পাওয়া যায়নি। গতকাল ভোরে স্থানীয় এক কৃষক ক্ষেত পরিচর্যার জন্য গিয়ে পাশ্ববর্তী পটল ক্ষেতে মেয়ের লাশ দেখতে পায়। 

সদর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, শিশুটিকে ধর্ষণের পর বাশের সাথে রশি দিয়ে বেধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সকালে ঘটনাস্থল থেকে নিহতের বিবস্ত্র রক্তাক্ত মৃতদেহ, ঘটনাস্থলে পড়ে থাকা শিশুটির পরণের প্যান্ট, স্যান্ডেল, মাটিতে পড়ে থাকা জমাট বাধা রক্ত ও বাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

এ ঘটনায় মামলা হয়েছে। সরজমিন এলাকায় গেলে শত শত নারী-পুরুষ জমায়েত হয়ে এ ঘটনার প্রতিবাদ করতে দেখে যায়। একপর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও শিশু-কিশোররা ধর্ষকের শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। এছাড়াও একদল বিক্ষুব্ধ জনতা ধর্ষকের বসতবাড়িতে হামলা চালিয়ে কয়েকটি ঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন