মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩



সিরাজগঞ্জসদর উল্লাপাড়া উপজেলায়পুলিশের সাথে জামায়াত শিবিরেরনেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছেপরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট গ্যাসগান নিক্ষেপ করেছে পুলিশএসময় ঘটনাস্থল থেকে অন্তত জনকে আটক করেছে পুলিশ
  মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমীর গোলামআযমের ৯০ বছর কারাদন্ডপ্রদানের প্রতিবাদে জামায়াতের ডাকা মঙ্গলবারের দেশব্যাপীসকাল সন্ধ্যা হরতাল চলাকালে সকাল১০টায় সিরাজগঞ্জ কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলারখোকশাবাড়ি বাজার এলাকায় অবস্থাননিয়ে একটি লেগুনা (ঢাকামেট্রো ০২ ৩১০৮) ভাঙচুর করে জামায়াত শিবিরকর্মীরা এসময়পুলিশ সেখানে পৌঁছালে অতর্কিতভাবেপুলিশকে ধাওয়া করে ইটপাটকেলনিক্ষেপ করে তারাপুলিশও পাল্টা ধাওয়া করে১০ রাউন্ড টিয়ারশেল, রাবারবুলেট গ্যাসগান নিক্ষেপকরে এসময়ঘটনাস্থল থেকে খোকশাবাড়ি ইউনিয়নশিবিরের সভাপতি মিজানুর রহমান(২৬)কে আটক করাহয়সিরাজগঞ্জসদর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাসুদেব সিনহা ঘটনারসত্যতা নিশ্চিত করেন
  এদিকে সকাল সাড়ে৯টায় সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কেরকাজিপুর মোড় এলাকায় একটিলেগুনা ভাঙচুর করে জামায়াতশিবিরকর্মীরা সময় পুলিশ সেখানে পৌঁছালেপুলিশের গাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করে তারাএতে পুলিশের একটি পিকআপের গ্লাসক্ষতিগ্রস্ত হয় পরিস্থিতিনিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল রাবার বুলেট নিক্ষেপকরে
  অপরদিকে, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী এলাকায় একটি আঞ্চলিকসড়কে গাছ ফেলে অবরোধকরে জামায়াতÑশিবিরকর্মীরা পুলিশঅবরোধ তুলে দেবার চেষ্টাকরলে পুলিশকে ধাওয়া করে ইটপাটকেলনিক্ষেপ করে হরতালকারীরাএখানেও পুলিশ টিয়ারশেল, রাবারবুলেট শর্টগানের গুলিনিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণেআনে ঘটনাস্থলথেকে পুলিশ জামায়াতশিবিরকর্মীকে আটক করেসিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) বাসুদেব সিনহা উল্লাপাড়ামডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিবুল ইসলাম ঘটনারসত্যতা নিশ্চিত করেন

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

সিরাজগঞ্জের বাগবাড়িতে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জের বাগবাড়িতে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার বাগবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম জেলার রায়গঞ্জ উপজেলার কয়াবিল গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
...
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাগবাড়ি গ্রামের একটি ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মেহেদী হাসান জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

চার সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় অবশ্য আওয়ামী লীগ বেকায়দায় রয়েছে। আজ এই পরাজয়ের প্রয়োজন ছিল-ওবায়দুল কাদের

চার সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় অবশ্য আওয়ামী লীগ বেকায়দায় রয়েছে। আজ এই পরাজয়ের প্রয়োজন ছিল-ওবায়দুল কাদের

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্
--------------------------------------------------------
মেলন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এ মন্তব্য করেন। তিনি বলেন, এ পরাজয়ে নিজেদের একটা শিক্ষা নেওয়ার সুযোগ হয়েছে। এতে ভুল সংশোধনের বিষয়টি সামনে চলে আসবে।পরাজয় না হলে এই সুযোগ তৈরি হতো না। মন্ত্রী বলেন, রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ যখন শুরু হয় তখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল এক রকম। আর হেফাজত ইসলামের কর্মসূচির পর রাজনৈতিক প্রেক্ষাপট হয়ে যায় অন্যরকম। সিটি করপোরেশনের নির্বাচনের পর তা আবার বদলে যায়। রাজনীতির এ রকম মাতাল হাওয়ায় অনেক কিছুই ঘটে। আগামী চার মাসে আরো অনেক কিছুই ঘটতে পারে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনের দুই মাস আগেও পিছিয়ে ছিলেন। কিন্তু তিনি নির্বাচনে ঠিকই জিতেছেন। রাজনীতির সমালোচনা করে যোগাযোগ মন্ত্রী বলেন, ভোটের রাজনীতির কারণে সমঝোতা করতে রাজনীতি নীতিহীন হয়ে পড়েছে। এটি অত্যন্ত খারাপ। এতে সৎ মানুষরা প্রার্থিতার বিষয়ে অনাগ্রহী হবে। একজন এমপি প্রার্থীর খরচ ১৫ লাখ টাকা খরচ করার কথা। কিন্তু ১০ থেকে ১৫ কোটি টাকাও খরচ করা হচ্ছে বলে জোর দাবি করেন। রাজনীতিতে ঘনঘটা চলছে এর মধ্যে সুসংবাদ হচ্ছে, বিরোধীদল দীর্ঘদিন পরে সংসদে গেছে। নির্বাচনেও অংশ নিচ্ছে। এ অবস্থা অব্যহত থাকলে আগামী নির্বাচনে সুন্দর পরিবেশ তৈরি হবে বলেও মনে করেন এই আওয়ামী লীগ নেতা। নির্বাচনে আওয়ামী লীগ কোনো কারচুপি ও জোর জবরদস্তি করেনি। সে কারণে আওয়ামী লীগের সময়ে ৮ সিটি করপোরেশন নির্বাচনের ৬টিতে জিতেছে বিএনপি। আর দুটিতেও আওয়ামী লীগের প্রার্থী জিতেনি। আওয়ামী লীগ যে ভোটে কারচুপি করেনি তারই প্রমাণ। খালেদা জিয়া ভোটে কারচুপির অভিযোগ করেছেন এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি হাস্যকর কারণ কারচুপি করে ওনার দলের লোক জেতানো হয়েছে! এ কথা পাগলেও বিশ্বাস করবে না। অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনের মতো গাজীপুর সিটি করপোরেশনও স্বচ্ছ ও নিরপেক্ষা হবে এ কথা গ্যারান্টি দেন যোগাযোগ মন্ত্রী। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসার পদে গাজীপুরে আওয়ামী লীগের দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবখানেই তারা এমন অভিযোগ ‍তুলেছন। কিন্তু পরে তা অমূলক প্রমাণিত হয়েছে। এবারও হবে।