নাশকতার মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার
দুপুরে উপজেলার সলপ রেলস্টেশন থেকে এদের গ্রেপ্তার করা হয়।
এরা
হলেন-উপজেলার পঞ্চকোশী ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ইকবাল হোসেন (২৬), বাগবাড়িয়া
গ্রামের আব্দুল মান্নানের ছেলে জামায়াতকর্মী আব্দুল মালেক ও এনায়েতপুর
গুচ্ছগ্রামের বিএনপিকর্মী রফিকুল ইসলাম ঠান্ডু (৪০)।
উল্লাপাড়া
মডেল থানার ওসি তাজুল হুদা জানান, নাশকতা, ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে
বাধার অভিযোগে
দায়ের করা ৩/৪টি মামলার এজাহারভুক্ত আসামি এরা।
ওসি
তাজুল হুদা বলেন, নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে উপজেলার সলপ রেলওয়ে স্টেশন এলাকায়
জামায়াত-বিএনপি নেতাকর্মীরা বৈঠক করছে এমন খবরে বেলা সাড়ে ১২টার দিকে সেখানে পুলিশ
অভিযান চালায়। সেখান থেকে এ তিনজনেক গ্রেপ্তার করা হয়।
পুলিশের
উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেছে বলেও তিনি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন